• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ড. মোমেনের সাথে ন্যাপ ভাসানী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

সিলেট :
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মহাজোট প্রার্থী ড. একে আব্দুল মোমেনের সাথে ন্যাপ ভাসানী জাতীয় উন্নয়ন রক্ষা ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের সোমবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সভায় ন্যাপ ভাসানী নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আনা প্রয়োজন। পুর্বের তুলনায় দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
তার ধারাবাহিকতা রক্ষায় ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তারা।
সিলেট জেলা ন্যাপ ভাসানীর সভাপতি আব্দুল আহাদের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা ন্যাপ ভাসানীর সাধারণ সম্পাদক মো. শহিদুল হক নগরী ইমতিয়াজ, জালালাবাদ থানা সভাপতি ফারুক আহমদ জালালী, আবুল কালাম আজাদ, ভাসানী ছাত্র পরিষদের সভাপতি হাফিজ মো. জাকারিয়া, ড. মখলিছুর রহমান, মাওলানা আব্দুল জলিল চৌধুরী, আবু তাহের টিপু, জুবের আহমদ, ছালিক আহমদ, জামালুর রহমান শিপলু, বাবুল আহমদ, সুপ্তা আহমদ, কামাল আহমদ, মানিকুর রহমান, খোকন আহমদ, স্বদীপ রঞ্জন দেব, মুহিবুর রহমান, মদরিছ আহমদ প্রমুখ।