• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট নগরীতে ড. মোমেনের নির্বাচনী প্রচারণার গাড়ি ভাংচুর

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮

বি৭১নি ডেস্ক :
সিলেট নগরীতে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে এ মোমেনের নির্বাচনী প্রচারণার গাড়ি ও মাইক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরীর হাওলাদারপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল থেকে সিএনজি অটোরিকশার মাধ্যমে মাইকিং করে ড. মোমেনের নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিল। রবিবার রাত সাড়ে আটটার দিকে অটোরিকশাটি (সিলেট থ- ১১-৭৮৫৯) সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের হাওলাদার পাড়ায় পৌঁছালে সেটি ভাংচুর করে দুর্বৃত্তরা। ভেঙ্গে দেয়া হয় প্রচারের মাইক।
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ জানান, ড. মোমেনের প্রচারকাজে নিয়োজিত অটোরিকশা ও মাইক ভাংচুর করা হয়েছে। ওই সময় ককটেলও ফুটানো হয়েছে।
সিলেট কতোয়ালি মডেল থানার ওসি মো. সেলিম মিয়া জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না।