• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে জামায়াত-বিএনপির ২ নেতা আটক

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে জামায়াত-বিএনপির ২ নেতাকে আটক করেছে পুলিশ। আটকের পর রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা নাশকতা মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ।
রবিবার সকালে বাদেপাশা ইউনিয়নের জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক রেজাউল করিম (৪০) আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি বাদেপাশা গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র।
এদিকে উপজেলার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমএ ছাদিক (৩৪)কে সকালে আটক করা হয়। তিনি উপজেলার পৌর এলাকার গীর্দ্দ গ্রামের হাজী আব্দুর রশীদের পুত্র।
গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।