• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালুচরে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর বালুচরে ছাত্রলীগ ও বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
রবিবার রাত আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপির নির্বাচনী একটি কার্যালয় ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে ছাত্রদলের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ জানান, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। আমরা তাদেরকে এসব বক্তব্য থেকে বিরত থাকার আহবান জানালে তারা আমাদের সাথে সংঘর্ষ বাধায়।
সংঘর্ষে বিএনপি ও ছাত্রদলের তিনজন নেতাকর্মী আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে আটক হওয়া ব্যক্তির নাম শাহজাহান বলে জানা গেছে।