• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাধবপুরে আ.লীগে যোগ দিলেন বিএনপির ২ শতাধিক নেতাকর্মী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বিএনপির ২ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দিয়েছেন।
রবিববার বিকেলে উপজেলার আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের স্থানীয় আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত এক সভায় সাবেক ইউপি সদস্য শাহ আলম, ছাত্রদল নেতা রিপন শাহ, বিএনপির নেতা হারুনুর রশিদের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দেন ।
পরে বহরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এহতেশামুল বার চৌধুরী লিপু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামেশ রঞ্জন কর, আওয়ামীলীগ নেতা হরিশ চন্দ্র দেব, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাউছার মোল্লা, পৌর যুবলীগের সাবেক সভাপতি সাব্বির হাসান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক উজ্জল পাঠান প্রমুখ।