বি৭১নি ডেস্ক :
সিলেট-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেছেন, বিগত কয়েক বছর ধরে সিলেট-৩ নির্বাচনী এলাকায় মাটি ও মানুষের সাথে মিশে কাজ করে যাচ্ছি। আমার মূল লক্ষ্য এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দক্ষিণ সুরমাসহ পুরো নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে বেশ কয়েকটি উন্নয়ন কাজ চলছে। অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে পুনরায় নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনসাধারণে প্রতি আহবান জানান।
রবিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের শ্রীরামপুর পয়েন্টে নৌকা মার্কার সমর্থনে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট শামীম আহমদ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা এহতেশাম হাসান লয়েছের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির আহমদ, সদস্য এ.আর সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ আলী রেজা, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আশিক আলী, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমরুল হাসান, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম বাবুল, হাজী গুলজার আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর কাদির সাদেক, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা এমরান সিকদার, কৃষকলীগ নেতা খলকু মিয়া, শামীম কবির, কুচাই ইউনিয়ন সদস্য আব্দুল বাছিত ছোবা, সবুজ কুমার বিশ্বাস, শাহজান, আহমদ আলী, রাজু আহমদ, সেলিম আহমদ মেম্বার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন, আবুল কালাম মনসুর, জিতু মিয়া, আনোয়ার মিয়া, আব্দুল হাদী, সফিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা শফিক মিয়া, কুটি মিয়া, মাহতাব আহমদ, লিলন মিয়া, আনা মিয়া, আজির উদ্দিন, রকিব আলী, বাহার উদ্দিন, শাহজান রহিম, মখন মিয়া, মতিউর রহমান মতি, রফু মিয়া, জফু মিয়া, বিশিষ্ট মুরব্বি মদব্বির আহমদ দারা, শওকত মিয়া, স্বপন গোস্বামী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারন সম্পাদক জাবেদ আহমদ রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা জামিল আহমদ, দিলওয়ার হোসেন, আফছর আহমদ, সুয়েব আহমদ, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি শুয়েব আহমদ, সাধারন সম্পাদক জয়ন্ত গোস্বামী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শরীফ আহমদ, তুষার, আনহার, রাকিব, রায়হান, রহিম, সাইফুল, ফুয়াদ, আব্দুস সামাদ টিপু, রাজু পাল, নজরুল ইসলাম প্রমুখ।