বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ড. মো. এনামুল হক সরদারের সমর্থনে শনিবার দিনব্যাপী গণসংযোগ পথ সভা ও প্রচার প্রচারনা অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক কর্মী, সমর্থক ও শুভাকাংখীদের স্বতস্ফৃত উপস্থিতিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে নির্বাচনী প্রচারনা।
নির্বাচনী পথসভায় এনামুল হক সরদার সিলেট-২ আসনকে একটি আদর্শ মডেল ও আলোকিত এলাকা হিসেবে উপহার দিতে ভোটারদের মূল্যবান রায় সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেন। তিনি বলেন অতীতের সকল দানতী মুছে ফেলে নতুন উদ্যমে নতুন স্বাপ্ন বিভোর হয়ে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই। নারীদের ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণ সহ যুব সমাজের কর্ম সংস্থান সৃষ্টিতে যুগান্তকারী পদক্ষেপ নিতে চাই।
এসময় তার সাথে এলাকার বিশিষ্ট মুরব্বী, সুশীল সমাজ, যুব সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ কর্মীসমর্থক সহ সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।