• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জয়া সেনগুপ্তের পক্ষে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যবদ্ধ প্রচারণা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র ৬ দিন বাকি। নির্বাচনকে ঘিরে কৌতুহল জেগেছে সুনামগঞ্জ-২ আসনের সাধারন ভোটারদের মনে। সাধারন ভোটাররা মনে করেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতাদের ঐক্যবদ্ধ প্রচার নাছির উদ্দিন চৌধুরী জন্য কাল হয়ে দাড়াতে পারে।
উপমহাদেশের বিশিষ্ট পালামেন্টশীয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর নেতৃত্ব শূন্য হয়ে পরে আসনটি। উপ নির্বাচনে নৌকা প্রতীকের জন্য মনোনয়ন প্রত্যাশী হয়েছিলেন অনেকেই কিন্তু নৌকা প্রতীক পেয়েছিলেন সুরঞ্জিত পত্নী ড.জয়া সেনগুপ্তা।
উপ নির্বাচনে বিজয়ী হবার পর স্বামীর অবর্তমানে এই আসনটির হাল ধরেন ড.জয়া সেনগুপ্তা কিন্তু বয়সের ভারে দুর্বল নেতৃত্বের অভিযোগ তুলে তার বিরুদ্ধে তৃণমুল নেতাকর্মীরা। আর সেই দুর্বল নেতৃত্বের সুযোগে স্হানীয় কিছু নেতাকর্মী একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে নেমে পরে। তাদেরকে বিভিন্ন এলাকায় নৌকার হয়ে গণসংযোগ করতে দেখা যায়।
সুরঞ্জিত সেনগুপ্তের অবর্তমানে এবারের নির্বাচনে প্রথমবারের মত সাংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা সহ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সিলেট এমসি কলেজের সাবেক ভিপি ইউরোপ আওয়ামী লীগের উপদেষ্ঠা ইকবাল হুসাইন, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিলেট জজকোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট সামছুল ইসলাম, সাংবাদিক দীপক চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর কার্যকরী সভাপতি সামছুল হক চৌধুরী,আওয়ামী লীগ নেতা সায়েদ আলী মাহবুব হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার অনূকুল তালুকদার ডাল্টন, আওয়ামী লীগ নেতা ওসমান খাদেম চৌধুরী ফার্সী, ইয়ামিন আজমান। ১১ জন মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ-২ আসন থেকে আওয়ামীলীগ থেকে নৌকা পাবার আসায় মনোনয়নপত্র জমা দিয়ে ছিলেন।
একাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দেখা দিয়েছিল দ্বিধাদ্বন্দ্ব। প্রার্থী পরিবর্তনের দাবিতে একাধিক মনোনয়ন প্রত্যাশীরা হয়েছিল একাট্টা। তাদের দাবি ছিল বর্তমান প্রার্থীকে পরিবর্তন করে তাদের মধ্যে যে কোন একজন কে দিতে হবে। কিন্তু এবার নৌকার মাঝি হয়ে এলাকায় ফিরলেন ড.জয়া সেনগুপ্তা।
প্রথম দিকে মনোনয়ন বঞ্চিতদের মাঠে দেখা নাগেলেও পরবর্তীতে মনোনয়ন বঞ্চিত অনেকেই আলাদা ভাবে নৌকার প্রচার করতে দেখা যায়। সর্বশেষ ড.জয়া সেনগুপ্তের ডাকে সারাদেন মনোনয়ন বঞ্চিত নেতারা। তাদের অনেকেই ড.জয়া সেনগুপ্তার একি মঞ্চে থেকে নৌকার প্রচার করতে দেখা যায়।
সর্বশেষ ২৩ ডিসেম্বর রবিবার জগদল ইউনিয়নের রতনগন্জ,হোসেনপুর বাজারে পথ সভায় প্রধান অতিথি ড.জয়া সেনগুপ্তা সহ মনোনয়ন বঞ্চিত নেতা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর কার্যকরী সভাপতি সামছুল হক চৌধুরী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার অনূকুল তালুকদার ডাল্টন, সিলেট এমসি কলেজের সাবেক ভিপি ইউরোপ আওয়ামী লীগের উপদেষ্ঠা ইকবাল হুসাইনকে দেখা যায়।
সাধারন ভোটাররা মনে করেন মনোনয়ন বঞ্চিত নেতাদের এই ঐক্যবদ্ধ প্রচার নাছির উদ্দিন চৌধুরীর জন্য কাল হয়ে দাড়াতে পারে।