বিশ্বনাথ প্রতিনিধি :
শান্তিপূর্ণ রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমের স্বপক্ষে ঐক্যমত সৃষ্টির লক্ষে তৃণমূল পর্যায়ের কার্যক্রমের বিষয়ে সিলেটের বিশ্বনাথে ‘শান্তিতে বিজয়’ প্রকল্পের আওতায় সংবাদ সম্মেলন করেছে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। রোববার সকালে উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শান্তিতে বিজয় প্রকল্পের জেলা সমন্বয়ক রোজীনা চৌধুরী।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের ভোটাররা চান ‘চাঁদাবাজ ও দূর্নীতিমুক্ত’ একজন জনপ্রতিনিধি। তাই আসন্ন নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান একটি সুন্দর পরিবেশ আর জনগণের দেওয়া ভোটের রায়ের নিশ্চয়তা। কারণ এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতায় এমন প্রার্থী আছেন যিনি নিজের কালো টাকার ভরসায় এখনও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন নি এবং প্রচার-প্রচারণার ক্ষেত্রেও জনবিচ্ছিন্ন থেকেও নিজের বিজয়ের নিশ্চয়তা দিচ্ছেন নেতাকর্মীকে। যা নির্বাচনের জন্য শুভ লক্ষণ নয়।
লিখিত বক্তব্যে রোজীনা চৌধুরী বলেন- বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছ থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে বিশ্বনাথের কিছু সমস্যা কথা চিহ্নিত করা হয়েছে। সেগুলো হল- (১) দেশ গঠনে তরুণ ও যুব সমাজকে সম্পৃক্তকরণের জন্য বেকারত্ব দূরীকরণ, (২) নারী উদ্যোক্তা তৈরী করার জন্য নারীদের বিশেষ প্রনোদনা দেওয়ার ব্যবস্থা, (৩) উপজেলায় গ্যাস সংযোগ প্রদান, (৪) ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন, (৫) অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সঠিত মাপে বাসিয়া নদী পুনঃখনন, (৬) বর্জ্য অপসারণে কার্যক্রর পদক্ষেপ গ্রহন, (৭) মহিলা কলেজের পাশাপাশি গূরুত্বপূর্ণ এলাকাতে মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, (৮) যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সড়ক পাকাকরণ ও সংস্কার করা, (৯) কালো টাকার ছড়াছড়ি বন্ধ করতে সর্তক দৃষ্টি রাখাসহ ভোটাররা যাতে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্র যেতে পারেন ও নিজের ভোট প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেই বিষয়ে উদ্যোগ গ্রহন করা গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড মহিলা কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলতাব হোসেন, শান্তিতে বিজয় প্রকল্পের বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলার সমন্বয়কারী শান্তনা ঘোষ, সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলার সমন্বয়কারী পিয়া শ্যাম দূর্বা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য আব্বাস হোসেন ইমরান, মাসুক নাঈম, কামরুল আশিকী, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, কামাল মুন্না, আক্তার আহমদ শাহেদ, বদরুল ইসলাম মহসিন, মসাঈদ আলী।