• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মিফতাহ্ সিদ্দিকীর নেতৃত্বে গনসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর নেতৃত্বে অসংখ্য নেতা কর্মী নিয়ে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধানের শীষের প্রতীককে জয়ী করার লক্ষ্যে রবিবার বিকেল ৩টায় নগরীতে এক প্রচার মিছিল ও পথসভা অনুষ্টিত হয়।
মিছিলটি নগরীর রিকাবী বাজার পয়েন্ট থেকে শুরু হয়ে স্টেডিয়াম, চৌহাট্টা ও দরগাহ গেইট প্রদক্ষীন করে আম্বরখানায় পয়েন্টে গনসংযোগ শেষে এক পথসভায় মিলিত হয়।
মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আজিজের সভাপতিত্বে ও মহানগর বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলামের পরিচালনায় গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন- সাধারণ জনগণের মার্কাটা হচ্ছে ধানের শীষ। ধানের শীষ এখন শুধু বিএনপির একার মার্কা নয়, পুরো দেশের মুক্তির প্রতীক। আজকে এটি জাতীর মার্কা, ধানের শীষ গণতন্ত্রের মার্কা। ধানের শীষ জাতির আকাঙ্খার প্রতীক, পরিবর্তনের মার্কা।
এসময় তিনি আরও বলেন, এই সরকার দেশের উন্নয়ন বা সাধারণ মানুষের উন্নয়নের বদলে নিজেদের উন্নয়ন করে যাচ্ছে। নিজেদের উন্নয়ন করতে গিয়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাপনে তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলার মতো কোনো ধরনের কর্মসূচি বা উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে দেখা যায়নি। এরা শুধু লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছে কিন্তু দেশের কোন উন্নয়ন করেনি। তাই এই দেশকে সৈরাচার মুক্ত করে খালেদা জিয়াকে মুক্তির মাধ্যমে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ও উন্নায়নের মহাসড়কে তুলে নিতে আগামী ৩০ ডিসেম্বর সিলেটে ধানের শীষের পার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধানের শীষের ভোট দিয়ে জয়যুক্ত করুন।
গণসংযোগ চলাকালীন সময়ে স্থানীয় জনগন স্বতস্ফূর্তভাবে প্রচার মিছিল ও গনসংযোগে অংশ নিয়ে বর্তমান ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, অত্যাচার, অবিচার, অনাচারের বিরূদ্ধে এবং খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর মুক্তি ও ঐক্যের প্রতীক ধানের শীষকে জয় লাভ করাতে তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রচার মিছিল ও পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা সাইদুর রহমান ভুদুড়ী, আব্দুস সাত্তার মামুন, সেলিম আহমদ মাহমুদ, রফিকুল বারী রোমান, মুরাদ আহমদ, মাসুদ আহমদ কবির, সোহেল মাহমুদ, মন্জুর হোসেন মজনু, সোহেল আহমদ, আবু সাইদ মোহাম্মদ তায়েফ, হোসেন আহমদ রুহুল, জাবেদ আহমদ, আবুল বশর, আবদুল মান্নান, আলী সোহেল, জুনেল আহমদ, ওবায়দুর রহমান সজিব, আবু হানিফ, আলতাফ হোসেন টিটু, মইন আহমদ, ইফতেখার আলম, তাজউদ্দিন টিটু, স্বাধীন আহমদ, কবির আহমদ, কামরুল হাসান তুহিন, সাফওয়ান আহমদ, মাজহারুল ইসলাম মুর্শেদ, বিশ্বজিত দেব শেখর, মীর সাইদুর রহমান আয়াত, হোসেন খান ইমাদ, দেলোয়ার হোসেন সায়েম, মাহফুজ আহমদ শিমু, অপু বক্স, আব্দুল আল মুহিত, কাওসার আহমদ শিবলু, আলী আহমদ সাকিল, কাওসার আহমদ রিদয়, দিনার আহমদ, আবুল কায়সার, নিহাদ আহমদ, রনি মিয়া, আালী বাহার, রাসেল আহমদ, দুলাল আলী প্রিন্স প্রমুখ।