• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অধিকার রক্ষায় মই মার্কায় ভোট দিন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
বাসদ মনোনিত সিলেট-১ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী প্রণব পাল জ্যোতি পালের সমর্থনে রবিবার সকাল থেকে হাউজিং স্টেইট, ফাজিলচিস্ত, বড়োবাজার, খাসদবীর, চৌকিদেখী ফতেহপুরে গণসংযোগ করা হয়।
বিকাল ৩টা থেকে সদর উপজেলার ঘোপাল, বলাউরা বাজার, টুকের বাজার, তেমুখী,কুমারগাও,মইয়ারচর, বাদাঘাট, শিবের বাজার এলাকায় পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বাসদ মনোনিত সিলেট-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, রুমন বিশ্বাস, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা, এনামুল হক সামি, সাজ্জাদ হোসেইন, মলয় চক্রবর্তী প্রমুখ।
প্রণব জ্যোতি পাল বলেন, দেশ বর্তমানে সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। মানুষের মৌলিক গনতান্ত্রিক অধিকার অতীতের শাসকেরা রক্ষা করতে পারে নি। হত্যা, খুন, ঘুম, বিচার বহির্ভূত হত্যাকান্ড মানুষের জীবনকে শংকিত করে তোলছে। এ অবস্থা থেকে উত্তরনের জন্য প্রণব জ্যোতি পাল সবাইকে মই মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।