• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে ফিরেছেন বদরুজ্জামান সেলিম

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সিলেটে ফিরেছেন। গত জুলাই মাসে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্বে তিনি যুক্তরাজ্যে চলে যান।
প্রায় ৫ মাস পর তিনি দেশে ফিরলেন। বিষয়টি নিশ্চিত করছেন বদরুজ্জামান সেলিমের ঘনিষ্ঠজন ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদ।
এ ব্যপারে বদরুজ্জামান সেলিমের আরেক ঘনিষ্ঠজন ও মহানগর ছাত্রদলের সহ সভাপতি রাইসুল ইসলাম সনি জানিয়েছেন- বদরুজ্জামান সেলিম শনিবার ঢাকায় পৌঁছান এবং আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিলেটে আসেন।
উল্লেখ্য, বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বদরুজ্জামান সেলিমকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোয় আবারো দলের পদে ফিরেন সেলিম।