নিজস্ব প্রতিবেদক :
ভোটে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে নির্দেশ দিয়ে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ যাতে আঙুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে বলেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
রবিবার সকালে সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এতে সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী ও চার জেলার রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, ভোটার যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
মাহবুব তালুকদার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ যাতে আঙুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে।