• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নবীগঞ্জে কালোটাকা ছড়ানো দায়ে জাপা নেতা মুরাদ কারাগারে

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮

বি৭১নি ডেস্ক :
নবীগঞ্জ উপজেলা পৌর জাপা সাধারণ সম্পাদক মুরাদ আহমদকে আচরণবিধি লঙ্ঘন ও কালো টাকা ছড়ানো দায়ে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ থানা পুলিশ ও হবিগঞ্জ ডিবি পুলিশের সহযোগিতায় নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জাপা নেতা মুরাদ আহমদ গভীর রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নানা অপতৎপরতা ও কালো টাকা ছড়ানোর অভিযোগে শহরের নতুন বাজার মোড় থেকে গ্রেফতার করা হয়।