• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৮

গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জে নাশকতা মামলায় লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার লক্ষণাবন্দ নওয়াইর চক গ্রামের মৃত তেরাব আলীর পুত্র।
শনিবার বিকালে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক হেলালের নেতৃত্বে একদল পুলিশ তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, রফিক দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। এর ধারাবাহিকতায় সিলেট-৬ আসনে ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা করার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বিএনপি নেতাকর্মীদের দাবি তিনি কোন নাশকতায় জড়িত ছিলেন না। পুলিশ মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলা দিয়ে একেরপর এক নেতাকর্মীকে গ্রেফতার করছে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।