• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটে ইনাম চৌধুরীকে খুঁজলেন শেখ হাসিনা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ঐতিহ্যবাহী আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ৪টা ২ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি।
বক্তব্যের এক পর্যায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর আওয়ামী লীগে যোগ দেয়ার প্রসঙ্গ তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন- ‘আপনাদের সিলেটের ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আমি তাঁকে স্বাগত জানাই।’
এসময় ইনাম চৌধুরীকে মঞ্চে খুঁজেন শেখ হাসিনা। তখন তিনি সিলেট-১ আসনের প্রার্থী ড. একে আব্দুল মোমেনকে জিজ্ঞেস করেন- ‘ইনাম চৌধুরী কোথায়। তাঁকে মঞ্চে রাখা দরকার ছিল’
বিএনপির মনোনয়ন বাণিজ্য নিয়ে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন- ‘এক একটি আসনে তিন-চার জন করে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। পরে সেগুলো নিলামে তুলে দেয়। যে বেশী টাকা দেবে সেই চুড়ান্ত মনোনয়ন পাবে।’
এরআগে, সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল, শাহপরাণ ও বুরহান উদ্দিন এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা। মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বেলা সোয়া ৩টায় আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি।