• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উন্নয়ন শান্তি চাইলে নৌকা মার্কায় ভোট দিন: হানিফ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৮

নিজস্ব প্রতিবেদক:

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সিলেট আলিয়া মাদরাসা মাঠের জনসভায় দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ৩০ তারিখ সঠিক সিদ্ধান্ত নিতে হবে। উন্নয়ন না বিএনপি জামাতের জংঙ্গিবাদ।
উন্নয়ন শান্তি চাইলে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
মির্জা ফখরুলের কান্না নিয়ে তিনি বলেন, যারা দ-প্রাপ্ত তাদের জন্য কাঁদছেন কিন্ত আপনি ভুলে গেছেন আপনার নেতৃত্বে এদেশে আগুন দিয়ে মানুষ মেরেছেন, তাদের স্বজনরা যখন কেঁদেছিল তখন আপনার চোখের কান্না কোথায় ছিলো।
মানুষ তাই আপনাদের প্রত্যাখ্যান করে নৌকায় ভোট দিবে।
শনিবার সিলেট নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথাগুলো বলেন।