• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটের প্রয়াত নেতাদের স্মরণ করলেন মিসবাহ সিরাজ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সভায় তিনি তাদের স্মরণ করেন।
সমাবেশে তিনি তার বক্তব্যে বলেন, এই নির্বাচনে সিলেট-১ আসনসহ সিলেটের ১৯টি আসনই আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। সিলেটে নৌকার বিজয় হবেই হবে। বিজয়ের নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
এসময় নৌকার বিজয়ের জন্য সমাবেশে উপস্থিত সকলকে একাত্ম হয়ে কাজ করার অঙ্গিকার করান তিনি।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ‘নিজ খরচে’ শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান করেন।