• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নৌকা মানেই উন্নয়ন, ধানের শীষ মানেই দুর্নীতি: শেখ হাসিনা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, নৌকা মানেই উন্নয়ন, ধানের শীষ মানেই দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং যুদ্ধাপরাধ।
শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, বিএনপি-জামায়াত উন্নয়নে বিশ্বাস করেনা। তাই উন্নয়নের স্বার্থে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান করেন।
পরে বেলা ৩ টা ১২ মিনিটে তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা স্থলে পৌঁছান তিনি। পরে প্রধান অতিথির বক্তব্য রাখেন।