• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

দেশ এখন উন্নয়নের মহাসড়কে: শিক্ষামন্ত্রী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনের প্রার্থী ও বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা এখন আর ভিক্ষুকের জাতী নই। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি তার বক্তব্যে এ কথা বলেন।
এর আগে দুপুর ২টার দিকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হয়। জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের খতিব মো. শাহ আলম ও গীতা পাঠ করেন জয়ন্ত বিজয় চক্রবর্তী।
সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সিলেটের তিন মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজনের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান করেন।
পরে বেলা ৩টা ১২ মিনিটের দিকে জনসভাস্থলে এসে পৌঁছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ‘নিজ খরচে’ শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।