সিলেট :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিলেট আগমণকে স্বাগত জানিয়ে সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এক স্বাগত মিছিল বের হয়।
বৃহস্পতিবার বিকালে নগরীর দক্ষিণ সুরমার কীনব্রিজের মুখ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশনরোড লেইছ সুপার মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।
২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র হাজী মোহাম্মদ তৌফিক বকস লিপন, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, ওয়ার্ড জাসদের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক বাবলু মিয়া, জেলা তাতীলীগের আহবায়ক আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা শাহিন মিয়া, খসরু মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল চৌধুরী, দিলওয়ার, যুবলীগ নেতা মুহিবুর রহমান মহিব, খন্দকার মোস্তাকিম কাওসার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সুহেল আহমদ, কৃষকলীগ নেতা দিলওয়া হোসেন, শ্রমিকলীগ নেতা আব্দুল মালেক তালুকদার, হকার্সলীগ নেতা কাজল আহমদ, আলাউদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা সাজেদ আহমদ, তানভীর আহমদ প্রমুখ।
সভায় বক্তারা সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ২২ ডিসেম্বরের জনসভাকে সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।