• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ড. মোমেন সমর্থক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

সিলেট :
ড. মোমেন সমর্থক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে নগরীর ৪নং ওয়ার্ডে বৃহস্পতিবার গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট-১ আসনের আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের সমর্থনে অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য রাখেন ড. একে আব্দুল মোমেন।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আইরিন পারভীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, সংগঠনের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমদ, আওয়ামীলীগ সদস্য খালেদ আহমদ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইফজাল চৌধুরী, পেনসিলভেনিয়া শাখার সভাপতি আলিম উদ্দিন, ৪নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. এ. কে. এম. হাফিজ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক মতি, সাধারণ সম্পাদক শাহীন খান, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, আওয়ামীলীগ নেতা আনু মিয়া, জুয়েল আহমদ, বেলাল খান, বাবু আহমদ, গৌছ খান।
স্বেচ্ছাসেবক টিমের মধ্যে উপস্থিত ছিলেন- মেহেরুল ইসলাম জায়েদ, মনির আজাদ মুন্না, নুরুল আমিন নাহিদ, আমিনুল হক চৌধুরী, আওসাফুজ্জামান রাকিদ, জুম্মান সাকিব, আলী ইরন আবি, আলী হায়দার তাহসিন, নওশাদ খান জীবন, অনিক আহমদ, শাহাদত হোসেন নয়ন, তাসকিন চৌধুরী, তোফায়েল সাকিব আহমদ, রাহাত আহমদ, মো. দেলোয়ার হোসেন, সোগাহ আহমদ, মাহেদী ইসলাম আরবী প্রমুখ।