• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নবীগঞ্জে বিএনপির যৌথসভায় নেতাকর্মীর ঢল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা বিএনপি’র শহরের গোল্ডেন প্লাজাস্থ কার্যালয়ের সামনে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ পরামর্শ সভা অনুষ্টিত হয়।
নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি শেখ সুজাত মিয়া’র সভাপতিত্বে ও পৌর বিএনপি’র নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান ও ছাত্রদল নেতা অলিউর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মেয়র ছাবির আহমদ চৌধুরী, বাহুবল উপজেলা বিএনপি’র সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে ড. রেজা কিবরিয়া বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য এই নির্বাচন। আমি এ নির্বাচনে জয়ী হতে সাবেক সাংসদ শেখ সুজাতের সহযোগিতা চাচ্ছি। মামলা, হামলা, ভয়ভীতি হুমকি যাই আসুক আজ থেকে এক পা পিছু হব না। ধানের শীষকে ৩০ ডিসেম্বর বিজয়ী করে ঘরে ফিরব।