• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘স্বাধীনতাবিরোধীদের হাত থেকে দেশকে রক্ষা করতে নৌকায় ভোট দিন’

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

সিলেট :
সিলেট-১ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নৌকা প্রতীকের বিজয়ীর লক্ষে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
বৃহস্পতিবার নগরীর ছড়ারপাড়, চালিবন্দর, কাস্টঘরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালান তিনি।
গণসংযোগকালে ডা. আরমান আহমদ শিপলু বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার গত ১০ বছরে দেশকে বিশ্ববাসীর সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরেছেন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। অন্যথায় দেশ বিএনপি-জামায়াতের সেই দু:শাসনের দিকে এগিয়ে যাবে। স্বাধীনতাবিরোধী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে নৌকা প্রতীকে ভোট দিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, সাইফুল আলম খান কয়েছ, আব্দুর রহমান, কামাল আহমদ, তাজ উদ্দিন এনাম, এম এইচ ইলিয়াছি দিনার, মইনুল ইসলাম ফয়ছল, মাসুদ আহমদ খান, রানা আহমদ শিপলু, সাইদুল ইসলাম, আলী হোসেন আলম, ফারহান হোসেন, মিনহাজুল আবেদীন কাওছার, এস আর ইজদানি, মুরাদ আহমদ, ইমন হোসেন, জামিল হোসাইন, আব্দুল কাইয়ুম, আরাফাত আহমদ, সালমান আহমদ, মুহিবুর রহমান, সৈকত আহমদ, আব্দুস সাত্তার, এস আই ওহী, জাকির আহমদ বাদশা, শাকিল আহমদ প্রমুখ।