সিলেট :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোট মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও ধানের শীষ প্রতীকের সমর্থনে নগরীতে গণসংযোগ ও প্রচার মিছিল বের করা হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর সিলেট মহানগর ছাত্র জমিয়ত এই গণসংযোগ ও প্রচার মিছিল করে। প্রচার মিছিলটি কোর্ট পয়েন্টে থেকে শুরু করে আম্বরখানা পয়েন্টে শেষ হয়।
মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ খলিলুল্লাহ মাহবুবের নেতৃত্বে এই গণসংযোগ ও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা এম. বেলাল আহমদ চৌধুরী, মহানগর জমিয়তের সহ সভাপতি মুফতি আলতাফুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক সরকার, যুব জমিয়ত মহানগরের আহ্বায়ক মাওলানা তোফায়েল আহমদ ওসমানী, মাও. মাহদি হাসান, মাও. সিফত উল্লাহ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক এলএলবি, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, যুব নেতা হেলাল আহমদ, জেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক কাওসান মাহমুদ আকবরী, মো. আব্দুশ শহীদ, হাফিজ নুরুল হুদা, যুব নেতা মাহদি হাসান মিনহাজ, সাজ্জাদ হোসাইন রুমন, রায়হান আহমদ, জুবায়ের আহমদ, ফয়সল আহমদ প্রমুখ।