• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটের আদালত পাড়ায় নৌকা প্রতীকের লিফলেট বিতরণ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

সিলেট :
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য রুহুল আনাম চৌধুরী মিন্টুর নেতৃত্বে সিলেট জেলা জজ কোর্টের আইনজীবীদের নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট জজ কোর্ট আদালতের বার কাউন্সিল-১ এর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সিলেট মহানগর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ নৌকা প্রতীকের লিফলেট আইনজীবীদের মাঝে বিতরণ করেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, বিপ্লব কান্তি দে মাধব, সামসুজ্জামান রাসেল, জেলা যুবলীগ নেতা খালেদ ওসমানী সহ যুব মহিলা লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য রুহুল আনাম চৌধুরী মিন্টু যুব মহিলা লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনের আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের বিজয়ী সুনিশ্চিতে কাজ করতে হবে। প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরতে হবে। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকের ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।