নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলীতে গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের ৬ নেতার জামিন না মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন- উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রাহিন আহমদ, খালেদ আহমদ, প্রচার সম্পাদক হাশিম আহমদ ও সহ প্রচার সম্পাদক সুজন মিয়া।
বড়লেখা আদালতের এপিপি গোপাল দত্ত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।