• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বড়লেখায় বিএনপির ৩ নেতা গ্রেফতার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক দুটি মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রহিম বক্ত মুসা এবং বর্ণি ইউনিয়ন বিএনপি নেতা হেলাল উদ্দিন ও ইসলাম উদ্দিন।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারা পাঠানো হয়েছে।