• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। বিএনপি এখন ভিডিও কনফারেন্স, মিডিয়া ও ফেসবুকে কান্নাকাটি করে ভোট নেয়ার চেষ্টা করছে। এসব কান্নাকাটিতে জনগণ ভোট দেবে না। তাদের সঙ্গে জনগণ নেই। বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে সুনামগঞ্জ ১ আসনে অতীতে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি এখানে। মানুষ এখন এলাকার উন্নয়ন চায়, দূর্নিতীবাজদের এখন এমপি হিসেবে দেখতে চায় না।
বুধবার সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও মাঝহাটি মোড়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারনার বিশাল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি রতন বলেন, সুনামগঞ্জ ১ এলাকায় প্রায় শতভাগ বিদ্যুৎ সম্পন্ন হয়েছে। যাদুকাটা ও পাটলাই নদীতে এলজিডির সবছেয়ে বড় ব্রিজের নির্মাণ কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। আবার ক্ষমতায় আসলে সুনামগঞ্জ- ১ এলাকায় কেউ গৃহহীন থাকবে না। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারাবাহকিতা বজায় রাখুন। এ সময় উপস্থিত সবার কাছে আগামী ৩০ শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
নির্বাচনী প্রচারনার বিশাল সভায় শ্রীপুর (উত্তর) ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, হাসান মিয়া ও ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল হোসেন সেলিমের সঞালনায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানঁ, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র সহ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা যুগ্ন সম্পাদক মোদ্দাচ্ছির আলম সবুল, সাংগঠনিক সম্পাদক আলমঙ্গীর কুখন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধা আমির উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জয়দর আলী, সাংগঠনিক সম্পাদক কদ্দুছ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবির আহমেদ জাবেদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, রিপন মিয়া, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, জয়নাল আবেদীন প্রমুখ।
প্রচারনা সভার পূর্বে বিএনপি থেকে শতাধিক কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।