• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কালোটাকা ও পেশীশক্তি নই, জনগণের ভোটে নির্বাচিত হতে চাই: প্রণব পাল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

সিলেট :
সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল দিনব্যাপি গনসংযোগকালে বলেন, একদিকে কালোটাকা ও পেশিক্তির প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্গন করে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে জনগণের টাকায় আমরা নির্বাচন করছি।
যারা কোটি টাকা খরচ করে নির্বাচিত হন। তারা নির্বাচিত হয়ে জনগণের টেক্সট এর টাকা লুটপাট করে কয়েক গুণ সম্পত্তি বৃদ্ধি করেন। তাই এখন সময় এসেছে এই সকল প্রার্থীকে প্রত্যাখান করে সাধারণ মানুষের টাকায় যারা নির্বাচন করছেন তাদেরকে ভোট দিয়ে সুস্থ ধারার রাজনীতির সূচনা করা।
প্রণব জ্যোতি পাল বৃহস্পতিবার দিনব্যাপী নগরীর হাসান মার্কেট, করিমউল­া, মধুবন, কালিঘাট, মহাজনপট্টি, সিটি পয়েন্ট, সুরমা মার্কেট, তালতলা এলাকায় গণসংযোগ কালে উপরোক্ত কথা বলেন।
গণসংযোগের সময় প্রণব জ্যোতি পালের সাথে ছিলেন- বাসদ জেলা সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু জাফর, শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক শাহজান আহমদ, চা শ্রমিক ফেডারেশনের নেতা সুরঞ্জিত মুদি, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা, সাজ্জাদ হোসাইন, অমিত মোহন্ত, সঞ্জিত শর্মা প্রমুখ।