• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আ ন ম শফিকুল হকের শয্যা পাশে ড. মোমেন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক অসুস্থ্য হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাকে দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সিলেট-১ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. একে আব্দুল মোমেন।
তিনি বুধবার রাত ১০টায় হাসপাতালে দেখতে যান। এসময় তার চিকিৎসার খোঁজখবরও নেন।
এসময় উপস্থিত ছিলেন- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাহবুবুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, জাবেদ সিরাজ ও হাসপাতালের ডাক্তারবৃন্দ।