• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুড়ীতে নৌকায় ভোট চেয়ে জাকিরের গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

জুড়ী প্রতিনিধি :
আওয়ামী লীগ প্রার্থী মোঃ শাহাব উদ্দিনের নৌকা প্রতীকে ভোট চেয়ে জুড়ী শহরের গণসংযোগ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজারে গণসংযোগ কালে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে স্বাধীনতার প্রতীক নৌকায় তিনি ভোট প্রার্থনা করেন।
এ সময় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মী তাঁর সাথে ছিলেন।