• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ড. মোমেন ও নৌকার সমর্থনে সিলেট মহানগর যুবলীগের প্রচারণা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

সিলেট :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন ও নৌকা প্রতীকের সমর্থনে সিলেট মহানগর যুবলীগের প্রচারণা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সিলেট নগরীর জিন্দাবাজার, লতিফ সেন্টার, শুকরিয়া, সিটি সেন্টার, মিতালী ম্যানশন, লন্ডন ম্যানশন সহ জিন্দাবাজারের বিভিন্ন বিপনী বিতানগুলোতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
নেতৃবৃন্দ এসময় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারো নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান এবং ২২ ডিসেম্বর শেখ হাসিনার সিলেট আগমণকে স্বাগত জানিয়ে আলী মাদ্রাসার জনসভাকে সফল করার আহবান জানান।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগ নেতা সুবেদুর রহমান মুন্না, জাকিরুল আলম জাকির, রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমান তিতাস, তজম্মুল হক তাজুল, লাহিন আহমদ, আব্দুর রব সায়েম, কলিন্স সিংহ, ইমামুর রহমান লিটন, আমিনুর রহমান সোহেল, ওমর ফারুক, জাহির চৌধুরী, আব্দুল হাফিজ নুর আলী, রূপম আহমদ, হোসেন আহমদ চৌধুরী শাহীন, তারেক হাসান চৌধুরী, হোসেন আহমদ, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, হাসনাত চৌধুরী শিপলু, গোলাম মাহমুদ শিপু, আব্বাস আহমদ, সাইদ খান সাদ্দাম, আবুল হোসেন, বাপ্পী দাস, আব্দুল আহাদ, দেওয়ান মুরাদ হাসান, তোফায়েল আহমদ তারেক, আফজল হোসেন, শামীম আহমদ, সেলিম উদ্দিন, তুহিন আহমদ, রানা ঘোষ, আজহার আহমদ সিজিল, নাজিম উদ্দিন রাজন, জামাল আহমদ, রেজাউল করিম হাসান, আমিনুল ইসলাম, প্রসেনজিত দাস, সাঈদ খান সিজান, সাবেল আহমদ, রিপন কোরেশী, কবির আহমদ, তারেক আহমদ, শাহীন আহমদ, গোলজার আহমদ, আব্দুল ওয়াদুদ সোহাগ, রুকন উদ্দিন, জুনায়েদ আল হাবিব, টিপু সুলতান, রাহাত খান, সানজুল শিমুল, ইমরান আহমদ ইমন, মামুন আহমদ, অমিত জিত, আরকান আহমদ প্রমুখ।