• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নৌকায় ভোট চেয়ে এমসি কলেজ ছাত্রলীগের প্রচারণা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

সিলেট :
সিলেট নগরীর ২৪ নং ওয়ার্ডে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন এমসি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর নেতৃত্বে গণসংযোগে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। ৩০ ডিসেম্বর নৌকা মার্কার প্রার্থী ড. এ কে আবদুল মোমেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটি না্ হলে দেশে বিএনপি-জামায়াতচক্র আবারও জঙ্গি তৎপরতা শুরু করে দেশকে অস্থিতিশীল করে তুলবে।’