• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুড়ীতে ককটেল হামলার বিচার চাইলেন অহিদ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

জুড়ী প্রতিনিধি :
জুড়ীতে সংবাদ সম্মেলনে ককটেল বোমা হামলার বিচার চাইলেন আহত যুবলীগ নেতা আহমদ কামাল অহিদ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্বনাথপুরস্থ নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।
তিনি বলেন, ১৮ডিসেম্বর রাত প্রায় সাড়ে আটটায় আমি নৌকা মার্কার প্রচার কাজ শেষে বাড়ি ফেরার পথে কামিনীগঞ্জ বাজার সেতুর উপর বিএনপি প্রার্থী নাসির উদ্দিন মিঠু ও মাছুম রেজার নেতৃত্বে গাড়ীর বহর ও বহু মানুষকে দাড়িয়ে থাকতে দেখে আমি সামান্য পিছনে ফিরে রাস্তার পাশে মোটর সাইকেল রেখে তাদের চলে যাবার অপেক্ষা করি। তখন মাছুম রেজার নেতৃত্বে দলবদ্ধ বিএনপি-জামাতের লোকজন এসে আমার উপর দু’টি ককটেল ছুড়ে মারে এবং মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। সেই সাথে ঘটনাস্থল ও এর আসপাশে আরও ২০/২৫টি ককটেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে ওরা আমাকে মারপিঠ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে। পরে আমি কুলাউড়া হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই। এখনও আমার কানে ও চোখে সমস্যা হচ্ছে। তিনি বলেন, বিএনপি প্রার্থি মিঠুর নির্দেশে এই জঙ্গী হামলা হয়েছে। অথচ সেটি ধামাচাপা দেয়ার জন্য তিনি সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিচার চাই।
এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল মতিন, মোঃ শাহআলম ও কয়েছ আহমদ উপস্থিত ছিলেন।