• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

চলে গেলেন হুমায়ুনপত্নী মেহজাবিন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮

বি৭১নি ডেস্ক :
জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন চৌধুরী মেহজাবিন চৌধুরী মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
এক শোক বাণীতে রাষ্ট্রপতি মেহজাবির চৌধুরী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মেহজাবিন চৌধুরীর মৃত্যুর খবর শুনে বৃহস্পতিবার সকালে তার লালমাটিয়ার বাসায় যান শেখ হাসিনা ও শেখ রেহানা। তারা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শোকবার্তায় মেহজাবিন চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার পর শত প্রতিকূলতার মধ্যেও জাতির পিতার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আশ্রয় দেওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন সে সময় কূটনৈতিক দায়িত্ব পালন করা হুমায়ুন রশীদ চৌধুরী ও মেহজাবিন চৌধুরী।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
কৃতী কূটনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী ২০০১ সালের ১০ জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন।
২০১৭ সালের ২ নভেম্বর সকাল ৯টায় ঢাকার ধানমন্ডির ২৭ নম্বরে নিজের বাসায় প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর একমাত্র ছেলে নোমান রশীদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।