নিজস্ব প্রতিবেদক :
সিলেট-২ আসনের বিশ্বনাথ উপজেলা সদরের নতুন ও পুরাণ বাজার এলাকায় ‘ডাব’ প্রতিকের সমর্থনে গণসংযোগ করেছেন বিশ্বনাথ-ওসমানীনগর আসনের স্বতন্ত্র প্রার্থী, বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান।
বুধবার দুপুর থেকে উপজেলা সদরের দুই বাজারে গণসংযোগকালে ডাব প্রতিকের সমর্থনে মিছিলও দেন নেতাকর্মীরা। উপজেলা সদরের প্রত্যেকটি সড়কে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মুহিবুর রহমানের সাথে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।