নিজস্ব প্রতিবেদক:
সিলেট-২ আসনের বিশ্বনাথ উপজেলা সদরের নতুন ও পুরাণ বাজার এলাকায় ‘সিংহ’ প্রতিকের সমর্থনে গণসংযোগ করেছেন বিশ্বনাথ-ওসমানীনগর আসনের স্বতন্ত্র প্রার্থী, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা ডক্টর এনামুল হক সরদার।
বুধবার দুপুর থেকে উপজেলা সদরের দুই বাজারে গণসংযোগকালে সিংহ প্রতিকের সমর্থনে মিছিলও দেন নেতাকর্মীরা। উপজেলা সদরের প্রত্যেকটি সড়কে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় ডক্টর এনামুল হক সরদারের সাথে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণসংযোগের পূর্বে তিনি উপজেলার পুরাণ বাজার এলাকায় নিজের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন।