• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চুনারুঘাটে এমসি কলেজ ছাত্রশিবিরের নেতাসহ দুজনে কারাগারে

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে সিলেট এমসি কলেজ ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৩৯) ও ছাত্রশিবির নেতা আব্দাল মিয়াকে (৩২) কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বুধবার ভোররাতে চুনারুঘাট উপজেলার জারুলিয়া বাজার থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, রাতে জারুলিয়া বাজারে আটককৃতরাসহ বেশ কয়েকজন বিএনপি, জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলো। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জাহাঙ্গির ও আব্দালকে আটক করা হয়। বাঁকিরা পালিয়ে যায়।
তিনি বলেন, আসামীদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।