• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নগরীর বিভিন্ন জায়গায় ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের নির্বাচনী গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৮

সিলেট :
নিম্ন চাপের কারণে সাড়া দেশ জুড়ে দিন থেকে টপ টপ বৃষ্টি। এই বৃষ্টির মাঝেও থেমে নেই নির্বাচনী প্রচার-প্রচারণা। মঙ্গলবার সন্ধ্যা নগরীর দক্ষিণ শাহী ঈদগাহ এলাকা থেকে শুরু করে কুমারপাড়া ও নয়াসড়ক এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী গণসংযোগ করে সিলেট মহানগর ছাত্রলীগের আওতাধীন ১৭নং ওয়ার্ড শাখা।
এসময় প্রচারণায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ইনতাজ মিয়া, ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম সৌমিক, সাধারণ সম্পাদক ইশমাম কোরেশী নায়ীব, এমসি কলেজ ছাত্রলীগ নেতা আবির আল আজাদ মুন্না, প্রগতি ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রেদওয়ান বক্ত মিশু, ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন আহমেদ, মেহেদী হাসান তুষার, মো. মাসুক আহমেদ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখার সহ সম্পাদক শাহাদাত হোসেন সৌরভ, জাকেরিন রুহিত, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ১৭নং ওয়ার্ড শাখার সহ সভাপতি মো. রুহিন হকসহ ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।