সিলেট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর সফলের লক্ষে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে নৌকার প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের সমর্থনে নগরীর ১৪ ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের এক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও এ্যাড. বিজয় কুমার দেব বুলুর পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু এবং ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট শুভাগমন উপলক্ষে ও সিলেট ১ আসনে নৌকার প্রার্থীর বিজয়ের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে প্রচার মিছিল, গণসংযোগ, নির্বাচনী সভা।
সভায় বক্তব্য রাখেন- সাইফুল আলম খান কয়েছ, তাজ উদ্দিন এনাম, হাবিবুর রহমান মজনু, এম এ মতিন, আব্দুর রহমান, সোহেল আহমদ কবির, কালাম আহমদ, কাজি মুকিত সুমন, এ্যাড. ওমর দত্ত, আব্দুর রহিম, মো. সানু, রাজু আহমদ, দীপক রবি দাস, গোবিন্দ দেব প্রমুখ।
সভায় ডা. আরমান আহমদ শিপলু বলেন, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠতে নৌকার বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। সরকারের উন্নয়ন আর সমৃদ্ধির কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
ডা. শিপলু আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার ২২ তারিখের জনসভা জনসমুদ্রে পরিনত হবে। কারণ মানুষ শান্তি আর উন্নতির লক্ষে নৌকার পক্ষে অবস্থান নিয়েছে।