সিলেট :
সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট সমর্থিত সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এর সমর্থনে ২০নং ওয়ার্ডের সাদিপুরে আওয়ামী লীগের গনসংযোগ করা হয়েছে।
গনসংযোগে অংশ নেন সিসিক কাউন্সিলর সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় সেন্টার কমিটি পুরুষ শাখার আহবায়ক নুরুল আমিন, সেন্টার কমিটি মহিলা শাখার আহবায়ক দেব দুলাল পাল দেবু, সেন্টার কমিটি (পুরুষ) শাখার সদস্য সচিব হিরক রঞ্জন দে পাপলু, সেন্টার কমিটি মহিলা শাখার সদস্য সচিব মুহিবুস সালাম রিজভী, যুবলীগ নেতা কাজী দুলাল প্রমুখ।