• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

১৯ ও ২১নং ওয়ার্ডে ড. মোমেনের গণসংযোগ।

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
নগরীর ১৯ ও ২১নং ওয়ার্ডে দিনভর ব্যাপক গণসংযোগ করেছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার তিনি এ দুটি ওয়ার্ডের বিভিন্ন এলাকার ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় তার সাথে ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা সিরাজ বক্স, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, প্রচার সম্পাদক নূরুল ইসলাম পুতুল, আবদুর রহমান জামিল, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিরন আহমদ, সাধারণ সম্পাদক ইসমাইল মাহমুদ সুজন, ১৯ নং ওয়ার্ড সভাপতি দেলওয়ার হোসেন রাজা, সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, আওয়ামী লীগ নেতা হুরায়রা ইফতার হোসেন, কিশোর ভট্টাচার্য জনি, জমশেদ সিরাজ, আবু সুফিয়ান নেবু, হায়দর খান, সিয়াম আহমদ বাপ্পি প্রমুখ।