• ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৮

সিলেট :
কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক উপদেষ্টা, শিল্পপতি মো. ছায়েদ আলী মাহবুব হোসেন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে নৌকা বিজয়ী করতে হবে। দিরাই-শাল্লায় নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি সোমবার সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে শাল্লা উপজেলা সদরের ঘুঙিয়ারগাওয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশের আগে দিরাই থেকে শাল্লা পর্যন্ত শতাধিক কর্মী নিয়ে মোটর সাইকেলযোগে শোডাউন করেন ছায়েদ আলী।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওলিউর রহমানের সভাপতিত্বে ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, ইউপি চেয়ারম্যান বিধান তালুকদার, উপজেলা সহ সভাপতি ছাত্তার মিয়া, দিরাই উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে ছায়েদ আলী মাহবুব হোসেন বেরাডহর গ্রামে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রবীন্দ্র চন্দ্রের শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। আওয়ামী লীগ নেতা ছত্তার মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।