• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ড.মোমেনের পোস্টার,ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৮

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার পর থেকেই বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। প্রচার-প্রচারণার অন্যতম মাধ্যম ব্যানার,পোস্টার। আর এরই মধ্যে নোংরা রাজনীতিতে স্বীকার হচ্ছেন সিলেটের প্রার্থীরা গতকাল সিলেট ৪ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী দিলদার হোসেন সেলিমের গাড়িতে কে বাবা কাহারা হামলা করে।আজ ১৭ ডিসেম্বর মহাজোট মনোনীত প্রার্থী ড.একে আব্দুল মোমেনের ব্যানার,পোস্টার ছিড়ে ফেলা হয়।
এমন সব ঘটনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতিহিংসার প্রভাব পড়বেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।এমন ঘটনা সংঘাতেও রুপ নিতে পারে নির্বাচনকালীন সময়ে।
নগরীর জিন্দাবাজার,চৌহাট্রা,বন্দর বাজার, ও বিভিন্ন পাড়া মহল্লায় রাতের আধারে কে বা কাহারা সিলেট-১ আসনে মহাজোটের প্রার্থী ড. একে আব্দুল মোমেনের ব্যানার পোস্টার ছিড়ে ফেলে দিয়য়েছে।এ নিয়ে আজ তিনি তার ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে ব্যানার, পুস্টারের ছিড়ে ফেলা ছবি আপলোড দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা জগলু চৌধুরী বলেন, এ ধরনের ন্যাক্কারজনক কাজ যারা করতে পারে তাদের নীতি নৈতিকতা বলতে কিছু নেই, এভাবে জন সমর্থন দাবিয়ে রাখা যায় না।
পোষ্টার ছেঁড়ার ব্যাপারে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ বলেন এটা রাজনৈকি প্রতিহিংসা, এভাবে কারও জনসমর্থন নষ্ট করা যায় না। এ ধরনের কাজ যারা করেন তারা জনগনের বন্ধু হতে পারেনা।