নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ঐতিহ্যসিক আলীয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২২ ডিসেম্বরের জনসভা উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।সোমবার দুপুর ১২ টায় তিনি মাঠ পরিদর্শন করেন।
মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য নির্বাচনী প্রচারণা চালাতে আগামী ২২শে ডিসেম্বর সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সিলেটে মাজার জিয়ারতের পাশাপাশি জনসভায় ভাষণও দেবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিলেটে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। নেতারা জানিয়েছেন, এবারের নির্বাচনে প্রধানমন্ত্রীর সিলেট আগমন ‘গুরুত্ব’ বহন করছে। প্রধানমন্ত্রী সিলেট এলে এ অঞ্চলের উন্নয়ন কাজ ত্বরান্বিত হয়। এর কারণ- প্রধানমন্ত্রীকে সিলেটের উন্নয়ন সম্পর্কে বলে দিতে হয় না। তিনি নিজ থেকেই সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন। শেষবার সিলেটে এসে প্রধানমন্ত্রী দুটি মেগা প্রজেক্টের ঘোষণা দিয়েছিলেন।আর সামনে নির্বাচন প্রধানমন্ত্রীর এই সফর সিলেটের জন্য খোবই গুরুত্ব বহন করে।