• ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

ইলিয়াসপত্নী লুনার প্রার্থিতার আপিলের রায় কাল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৮

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার মনোনয়ন স্থগিতের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।
সোমবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানা যায়।
এর আগে ১৩ ডিসেম্বর দুপুরে হাই কোর্ট লুনার প্রার্থিতা স্থগিতের আদেশ প্রদান করেন। আইনজীবীরা জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘন করার অভিযোগ এনে একই আসনের বর্তমান সাংসদ এ এম ইয়াহইয়া চৌধুরী এহিয়া (জাপা) উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করেন। পরে শুনানি শেষে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে লুনার প্রার্থিতা হাই কোর্ট স্থগিত করেন।
অভিযোগে এহিয়া উল্লেখ করেন, নির্বাচনে অংশ নিতে হলে তাহসিনা রুশদীর লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদ থেকে অবসরের পর তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তিনি তা না করেই নির্বাচনে অংশ নিচ্ছেন।