সিলেট :
সিলেট-১ আসনে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিগত ১০ বছরে দেশে দারিদ্রের হার অনেক কমে গেছে। আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসলে দেশে অতি দরিদ্র জনগোষ্টী আর থাকবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষের আয়ের সক্ষমতা বাড়ে, জীবনমানের উন্নতি ঘটে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দেশকে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে নিতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে নৌকা প্রতিকে ভোট দিতে হবে।
সিলেট নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শিববাড়ী বাজারে শনিবার রাতে আয়াজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মহানগর আওয়ামী লীগ নেতা ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজম খানের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, আব্দুল জব্বার জলিল, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস। বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল ময়না, মুহিবুর রহমান শাহজাহান, অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, আব্দুল মান্নান, শমসের সিরাজ সুহেল, জুয়েল আহমদ, বেলাল আহমদ, আব্দুল আহাদ, আব্দুস সালাম উজ্জ্বল, ময়নুল হোসেন, মোস্তাক খান, লক্ষণ কর, শ্রীদাম পাল, বিনেশ কর দুলু, জয়নাল আহমদ ঝানু, শওকত মিয়া, এনোমুল হক এনাম, অজিত দত্ত, প্রদীপ দে মনা, আবুল খান, এনামুর রহমান, ফয়েজ উদ্দিন পলাশ, মাসুম আহমদ, মুহিবুর রহমান মুহিত, মুমিনুল হক বকুল, আব্দুল আহাদ, মাসুম আহমদ চৌধুরী, দীপঙ্কর টিপু, খালেদ আহমদ, শেখ মো, আমীন, রুবেল আহমদ, আব্দুস সামাদ, জাকির আহমদ খোকা, জাকির আহমদ, রেজা খান, আহমদ মেহরাজ সিরাজ প্রমুখ।