• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বোয়ালজুড়ে নৌকার সমর্থনে নির্বাচনী পথসভা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৮

সিলেট :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, নৌকায় ভোট দিলে কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকে না। বিগত ১০ বছর আওয়ামীলীগ সকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সিলেট-৩ নির্বাচনী এলাকায় অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।
বিগত দিনে ১৮টি ইউনিয়ন নিয়ে এ আসনটি ছিল। বর্তমানে বালাগঞ্জের সব কয়টি ইউনিয়ন নিয়ে সিলেট-৩ নির্বাচনী আসন গঠন করা হয়েছে। ফলে এ আসনে বর্তমানে ২১টি ইউনিয়ন। যোগ হওয়া ইউনিয়নগুলোর উন্নয়ন সমান্তরাল ভাবে এগিয়ে যাবে। আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের অংশীদার হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।
তিনি রোববার(১৬ ডিসেম্বর) বিকালে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় কালীবাড়ী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ডা. এইচ. এম ফজলু’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সহ সভাপতি আজিজুর রহমান লকুছ, আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বালাগঞ্জ সদর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, আওয়ামীলীগ নেতা প্রবাসী এডভোকেট আব্দুর রহিম, মশিউর রহমান ও মুতাহির আলী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, পূর্বগৌরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জু, বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল আলম, যুগ্ম-আহবায়ক জুনেদ আহমদ , সাবেক ছাত্রনেতা আমির আলী, তুহিন মনছুর, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক আহমদ, জেলা ছাত্রলীগ নেতা একে টুটুল, জুনেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, সহ-সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, জাবেদুর রহমান ডেনেস, যুবলীগ নেতা ছালিক আহমদ, সাহেল আহমদ, আবরান আহমদ, ওলি আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ বাজারে গণসংযোগ করেন ও পৃথক পৃথক মতবিনময় সভায় বক্তব্য রাখেন।