• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বিজয় দিবসে ২৭ নম্বর ওয়ার্ড আ.লীগের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৮

সিলেট :
মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার (১৬ ডিসেম্বর) সকালে আলমপুর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট মহানগর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পূর্বে শহিদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজম খান।
বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল ময়না, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম উজ্জ্বল, আপ্তাব মিয়া, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক লক্ষণ কর, সাংস্কৃতিক সম্পদক ময়নুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পদক মোস্তাক খান, সদস্য জয়নাল আহমদ, রিয়াজ উদ্দিন, মানিক মিয়া, আক্তার হোসেন, ওয়ার্ড শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, এ এইচ জামান মালিক, ওয়ার্ড যুবলীগ সভাপতি গুলজার আহমদ জগলু, সাধারণ সম্পাদক অব্দুল আহাদ, আজিজুর রহমান রায়হান, যুগ্ম সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, আশফাক আহমদ, জেলা কৃষক লীগ নেতা শামীম কবির, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম মজনু, বিআরটিসি শ্রমিকলীগের সভাপতি শমসের আলী, সহ-সভাপতি শ্রী পরিশ রবি দাস, সাধারণ সম্পাদক সুহেল মিয়া, মো. বাবুল, রুকন মোল্লা, মো. মানিক, জিন্নাত শেখ, রকিব মিয়া, শ্যামল সিং, কওছার মিয়া, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি খালেদ আহমদ, দক্ষিণ সুরমা ছাত্রলীগের শিক্ষা সম্পাদক হিমেল কান্তি দেব, ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি শহিরিয়ার হোসেন সজিব, অনিক চন্দ্র অপূর্ব, মুক্তাদির হোসন চৌধুরী, মাহমুদ হোসেন শামীম প্রমুখ।